সাতক্ষীরার কলারোয়া পাকাপোলের গায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে একটি পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাগত ও শুভেচ্ছা’। পোস্টারের নিচে আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে ‘তৃণমূল প্রবাসী জয় বাংলা ফাউন্ডেশন’।
রোববার (৮ নভেম্বর) সকালে পাকাপোলের গায়ে পোস্টারটি দেখা যায়। সড়কের পাশের সেতুর দেয়ালে লাগানো পোস্টারটিতে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা ও শুভেচ্ছাবার্তা তুলে ধরা হয়েছে।
তবে কে বা কারা, কখন পোস্টারটি সাঁটিয়েছেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।