সাতক্ষীরা-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে চন্দনপুরে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ–এর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে চন্দনপুর ইউনিয়নে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ৭নং চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গার্লস স্কুল মাঠে যুব বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আঃ কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মহসিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সেক্রেটারি রাকিব হোসেন, সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন, জেলা কলেজ সম্পাদক সাইয়্যিদ হাসানুল বান্না, কলারোয়া পৌর শিবির সভাপতি মুস্তাকিন হোসেন, কলারোয়া পশ্চিম শাখার সভাপতি আবু বকর, কলারোয়া পূর্ব শাখার সভাপতি আবু বকর, কলারোয়া সরকারি কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরার, পৌর অফিস সম্পাদক ইমামুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব বিভাগের সভাপতি শামছুল আলম বুলবুল, সহ-সভাপতি আসাদুজ্জামান রোমেল, সেক্রেটারি শরীফুজ্জামান মিঠু, সহ-সেক্রেটারি মফিজুল ইসলামসহ ছাত্র ও যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *