কিডনিজনিত রোগে মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল

কিডনিজনিত রোগে মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী
অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। বাংলাদেশ জামায়াতের ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *