যুগিখালী বাজারে দাঁড়িপাল্লার পক্ষে ছাত্র–যুব সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতউল্লাহ’র দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ ফেব্রুয়ারি) যুব বিভাগের উদ্যোগে ১২নং যুগিখালী ইউনিয়ন বাজারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবু সাইদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেরাব হোসেন রনি।
সমাবেশে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোমেল, সেক্রেটারি শরীফুজ্জামান মিঠু, সহ-সেক্রেটারি মফিজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া পৌর সভাপতি মুস্তাকিন হোসেন, কলারোয়া পূর্ব শাখার সভাপতি আবু বকর, কলারোয়া সরকারি কলেজ সভাপতি ফুয়াদ আল আবরার, পৌর অফিস সম্পাদক ইমামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নির্বাচনে দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


