সাংবাদিক পুত্র আব্দুল্লাহ আল মুত্তাক্বী ট্যালেন্টপুলে বৃত্তিসহ উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কলারোয়ার মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুত্তাক্বী। কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ি শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। পাশাপাশি উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর গর্বের কারণ হয়েছে।
মেধাবী এই শিক্ষার্থী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারে বেড়ে উঠেছে। তার পিতা মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান এবং জাতীয় দৈনিক দা কান্ট্রি টুডে এর কলারোয়া উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর একজন শিক্ষিকা। পারিবারিক অনুপ্রেরণা ও সুশিক্ষার পরিবেশ তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুত্তাক্বী জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে একজন বিজ্ঞ আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। দেশ, জাতি ও ইসলামের সেবায় আত্মনিয়োগ করাই তার মূল লক্ষ্য। সে সকলের নিকট দোয়া কামনা করেছে, যেন এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।
সাফল্যের পেছনে বাবা-মা ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিশ্রম এবং নাহিদ আল আজহারী মামার প্রেরণার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে মুত্তাক্বী। তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাক্বী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাপরায়ণ। মহান আল্লাহ যেন তার নেক আশা পূরণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের কামনা।”



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *