কেড়াগাছী ইউনিয়ন যুব জামায়াতের সাবেক সভাপতি মরহুম আল মামুনের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার কেড়াগাছী ইউনিয়ন যুব বিভাগের সাবেক সভাপতি মরহুম আল মামুনের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় হঠাৎগঞ্জ মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।

ইউনিয়ন যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোমেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি শরিফুজ্জামান মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাবুর আলী, সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুম আল মামুনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *