কলারোয়া পৌরসভার ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, ওলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মাওলানা তৌহিদুর রহমান, শিক্ষক শেখ কামরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


