পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

­বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কলারোয়া থানা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বেলা ২টায় কলারোয়া পৌর সদরের আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া থানা শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর ফারজানা ইয়াসমিন সভাপতিত্বে পৌরসভার তাসনুবা মেহনাজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন:
“মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম এবং মহান আল্লাহর নৈকট্য লাভের মাস। এই পবিত্র মাস আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। আধুনিক যুগে ইসলামী ছাত্রী সংস্থার কর্মীদের শুধু সুশিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং লেখাপড়ার মান সমুন্নত রেখে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নারী সমাজই একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনের প্রধান কারিগর। তাই ছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের সুমহান আদর্শ ও দ্বীনের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। রমজানের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে ইসলামের আলো ছড়িয়ে দিতে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে ফুল দিয়ে বরণ করে নেন ইসলামী ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কর্মী সমাবেশে থানা ও পৌরসভা শাখার বিপুল সংখ্যক কর্মী ও সাধারণ ছাত্রীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল সম্পন্ন হয়



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *