সাতক্ষীরা শহর পৌরপূর্ব শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর পৌরপূর্ব শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় পৌরপূর্ব শাখার সভাপতি হাফেজ জুবায়েরের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুস সালেহীনের সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, ১৭ই রমজান বদর দিবস মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। বদরের শিক্ষা থেকে ঈমান, ত্যাগ ও সংগ্রামের প্রেরণা নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর ইব্রাহিম হোসেন, শহর ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আল রাজিব, শহর তথ্য ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শাখার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


