কলারোয়ার কয়লায় যুব বিভাগের বদর দিবস পালন

ঐতিহাসিক ১৭ই রমজান ‘বদর দিবস’ উপলক্ষে কলারোয়ার ৩নং কয়লা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) বিকেলে কয়লায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সম্মানিত সভাপতি মোঃ শামসুল আলম বুলবুল।

ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি সুলতান বিন মুনীর, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান পলাশসহ স্থানীয় যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *