কলারোয়ায় প্যারালাইজড সাইদুরের জন্য দোকান নির্মাণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের কোমর থেকে শরীরের নিম্নাংশ প্যারালাইজ হয়ে যাওয়া সাইদুর রহমানের জীবিকা নির্বাহের জন্য একটি মুদির ও চায়ের দোকান নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সামাজিক সংগঠন ‘আলোকিত কলারোয়া’র অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত ওই দোকানের উদ্বোধন করেন তালা–কলারোয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

উদ্বোধনকালে তিনি বলেন, মানবকল্যাণে সমাজের সবাই এভাবে এগিয়ে এলে অসহায় ও দুস্থ পরিবারগুলো স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করতে পারে। এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ‘আলোকিত কলারোয়া’র নিবন্ধন প্রক্রিয়া ও সাইদুর রহমানের জন্য সরকারি আর্থিক সহায়তার বিষয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসংস্থাটির উপদেষ্টা জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এসপি মো. আবুল হোসেন, ইসলামী ব্যাংক ঢাকা কার্যালয়ের মো. আব্দুর রকিব, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী, মো. কুরবান আলী, মাওলানা আব্দুর রকিব, মৌলবী একেএম আজিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের নারী-পুরুষ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আলোকিত কলারোয়া’র সভাপতি মো. শামসুল আলম।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *