শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের অধীনে উপজেলা ভিত্তিক যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি গঠনের অংশ হিসেবে ১৫ সদস্যবিশিষ্ট কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি (২০২৬–২০২৭) অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, কমিটি ১৫ মার্চ ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত ০১ (এক) বছরের জন্য দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটির সদস্যরা হলেন—
শেখ মাহমুদুল হাসান (দলনেতা), উৎস কুমার দাস (উপ-দলনেতা-০১), মোঃ আসানুর রহমান (উপ-দলনেতা-০২), সুপ্রসাদ দত্ত (বিভাগীয় প্রধান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ), আনিকা তাহসিন (বিভাগীয় উপপ্রধান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ), নোশাইবা শারমিলি (বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ও সহশিক্ষা), মোঃ আবু জহির (বিভাগীয় উপপ্রধান, প্রশিক্ষণ ও সহশিক্ষা), মোছাঃ মোহনা খাতুন (বিভাগীয় প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মাহির ওয়াসিফ রিফাত (বিভাগীয় উপপ্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), এস. এম. আনাম (বিভাগীয় প্রধান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান), অমৃতা পাল (বিভাগীয় উপপ্রধান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান), মোছাঃ দীপা চৌধুরী (বিভাগীয় প্রধান, স্বাস্থ্যসেবা), শেখ ফাহিম হাসান (বিভাগীয় উপপ্রধান, স্বাস্থ্যসেবা), মোঃ মাসুদ রেজা (বিভাগীয় প্রধান, ক্রীড়া ও তহবিল সংগ্রহ) এবং সুমলিনা সিম্মি (বিভাগীয় উপপ্রধান, তহবিল সংগ্রহ)।
নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


