
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় জ্যৈষ্ঠতার ভিত্তিতে জি এম আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামনন্দ কুন্ডুর নেতৃত্বে পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সুপার জি এম আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন,এই দায়িত্ব আমার জন্য সম্মানের, পাশাপাশি একটি বড় দায়িত্বও। “মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন,শিক্ষার্থীদের পাঠদানে আরও গতিশীলতা আনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির সহযোগিতা কামনা করছি।”
এদিকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় শিক্ষানুরাগীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন,তাঁর নেতৃত্বে নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসা শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :