ব্রেকিং নিউজ :

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু ডেস্ক নিউজ


প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন | ১৩৯
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু ডেস্ক নিউজ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকালে সদরের দক্ষিণ পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আশাশুনি দক্ষিণপাড়ায় আজিজুল ইসলামের স্ত্রী তহমিনা খাতুন (৩৮) বাসার ফ্যানের সুইচ চালু করতে যান। এসময় ফ্যান থেকে বিদ্যুতায়িত হয়ে পড়েগেলে তাকে পরিবারের সদস্যরা দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকাল ৬.৩০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তহমিনাকে মৃত ঘোষণা করেন।

(পত্রদূত)