ব্রেকিং নিউজ :

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:৪২ অপরাহ্ন | ৯৯
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,বিএপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু,প্রভাষক জাকির হোসেন ভুট্ট, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক,হাজী আবু দাউদ ঢালী,পল্লী বিদ্যুতের এজিএম মাহমুদুল হাসান,অধ্যক্ষ আবুল হাসান,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন,মেম্বার আঃ রকিব প্রমুখ। সভায় উপজেলা সাব রেজিস্ট্রী অফিসে চাঁদাবাজী,পাউবোর ভেড়ী বাঁধে বিভিন্ন স্থানে ভাঙ্গন,মাদকের ছড়াছড়ি,অনলাইন জুয়া, বিভিন্ন সড়কে স্থানে স্থানে নষ্ট হওয়া রোধে রিপেয়ারিং করা,চোরের উপদ্রব,চিলেডাঙ্গা মোড়ে খুবই প্রয়োজনীয় ও পরিবেশ বান্ধব দুটি বটগাছ রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সাথে নওয়াপাড়া ভেড়ী বাঁধে ভাঙ্গন রক্ষা বল্লি বসিয়ে পাইলিং করা হবে,বুধহাটায় বাজার বাধে কাজ শুরু হয়েছে,গত সভার কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে সভায় অবহিত করা হয়।