ব্রেকিং নিউজ :

কলারোয়ায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহযোগী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:২১ অপরাহ্ন | ২৮৯
কলারোয়ায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহযোগী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব সহযোগী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলারোয়া পৌরসভার আছির উদ্দীন-শায়েদা মিলনায়তনে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শরিফুজ্জামান মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এইচ এম এরশাদ।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আদর্শবান, নৈতিক ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। এজন্য যুবকদের ইসলামী মূল্যবোধ, শৃঙ্খলা, নৈতিকতা এবং জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কলারোয়া উপজেলার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস। তিনি যুবসমাজকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু এবং কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুলবুল।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা বৈঠকে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ সহযোগী সদস্যদের আদর্শিক চর্চা বৃদ্ধি, সাংগঠনিক দক্ষতা অর্জন এবং সমাজের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।