ব্রেকিং নিউজ :

আনুলিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে এমপি রবিউল বাশার।। নদীভাঙন ও স্লুইসগেট পরিদর্শন


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন | ১৭৯
আনুলিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে এমপি রবিউল বাশার।। নদীভাঙন ও স্লুইসগেট পরিদর্শন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার মঙ্গলবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি নদীভাঙন কবলিত এলাকা, স্লুইসগেট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি উত্তর একসরা স্লুইসগেট,বিছট এলাকার নদীভাঙন,কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বড়দল এলাকার নদীভাঙন পরিদর্শন করেন। পরে গরালীয়া বাজার,আনুলিয়া হাজী মার্কেট ও কাকবাসিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বিকেল ৫টায় আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা হারুন অর-রশীদ এবং সঞ্চালনা করেন মাওলানা আয়ুব আলী।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার দলীয় নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,বড়দল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ,বড়দল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,আনুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম,খাজরা ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রশিদ, আনুলিয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ,বড়দল ইউনিয়ন সেক্রেটারি সেকেন্দার আলী, আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।