ব্রেকিং নিউজ :

লাঙ্গলঝাড়ায় মেম্বার প্রার্থীর অসুস্থতার খবর পেয়ে সাতক্ষীরা মেডিকেলে ছুটে গেলেন ইউনিয়ন আমির


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন | ১৬৯
লাঙ্গলঝাড়ায় মেম্বার প্রার্থীর অসুস্থতার খবর পেয়ে সাতক্ষীরা মেডিকেলে ছুটে গেলেন ইউনিয়ন আমির
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ রাশিদুল কবির

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৬নং রামচন্দ্রপুর ওয়ার্ডের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী ও ডাক্তার মোঃ ইসমাইল হোসেন অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিয়ার রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার মোঃ ইসমাইল হোসেনকে দেখতে যান তারা। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নেতৃবৃন্দ।
হাসপাতালে উপস্থিত হয়ে লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিয়ার রহমান অসুস্থ ডাক্তার মোঃ ইসমাইল হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম এবং ১নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি মোঃ সাইদ হোসেন।
নেতৃবৃন্দ বলেন, অসুস্থতার সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ডাক্তার মোঃ ইসমাইল হোসেনের অসুস্থতার খবর পাওয়ার পর তাঁকে দেখতে হাসপাতালে আসা হয়েছে। তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
হাসপাতালে নেতৃবৃন্দের উপস্থিতিতে ডাক্তার মোঃ ইসমাইল হোসেনের পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি ফিরে আসে। তাঁরা অসুস্থ ব্যক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং বিপদে-আপদে খোঁজখবর নেওয়ার এ ধরনের উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত তৈরি করে। তাঁরা ডাক্তার মোঃ ইসমাইল হোসেনের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।