ব্রেকিং নিউজ :

কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলীর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন | ২০৯
কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলীর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাওলানা ইউসুফ আলীর এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ আয়োজন সহায়ক ভূমিকা রাখে।
চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফয়সাল হোসেন জনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা এবং কুল্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঙ্গুর হোসেন।
চক্ষু ক্যাম্পটির আয়োজন করে গ্রামীণ চক্ষু হাসপাতাল, কদমতলা, কাশেমপুর, সাতক্ষীরা। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।