
কলারোয়া প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় কলারোয়ায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার উদ্যোগে এক আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
সোমবার বিকাল ৪টায় রূপালী ব্যাংক কলারোয়া কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সিপাহী-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী সকলের অবদানের কথা স্মরণ করা হয়। রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা মুহাঃ আসাদুজ্জামান ফারুকী।
আপনার মতামত লিখুন :