সাতক্ষীরা শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নে ডাকাতি
সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শিলতলা গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ২ ঘটিকায় উপজেলার শীলতলা গ্রামের আবু বাক্কার গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আবু বাক্কার গাজীর বাড়ির জানালার গ্রীল ভেঙ্গে ৮/ ১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে বাক্কার গাজী কে হাত-পা বেঁধে ফেলে বাড়ির ছোট্ট শিশুর গলায় ছুরি ধরে। প্রায় দেড় ঘন্টাব্যাপী আটকে রেখে নগদ প্রায় ৫ লক্ষ টাকা, ৫ ভরি সোনা হাতিয়ে নেয়।
বাড়ির মালিক বাক্কার গাজী বলেন, রাত ২টা নাগাদ ডাকাত দল কালো মাক্সপরে বাড়িতে প্রবেশ করে প্রথমে আমাকে বেঁধে ফেলে। পরে ছোট্ট শিশুর গলায় ছুরি ধরে।কেউ চিৎকার করলে মেরে ফেলব বলে ভয় দেখায়। তারপর আমার স্ত্রীর গলার হার, চেন, সহ সমস্ত স্বর্ণালংকার খুলে দিতে বলে পরে আলমারির খুলে, সোনার গহনা ও টাকা নিয়ে যায়। প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ুন কবির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহবাজন ভাবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকা বাসির দাবি পরবর্তীতে এমন ঘটনা যেন আর না ঘটে। সে ব্যবস্থা নিতে শ্যামনগর থানার সতর্কতার আহবান জানান।


