কলারোয়ায় সাংবাদিকদের সাথে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়
বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের সবার দায়িত্বশীল
“নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” বুধবার (৪ঠা মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের দেশের বিবেক হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও বস্তুনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, ইনশাআল্লাহ।
উক্ত সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, দৈনিক নতুন সকালের বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাকের আরিফ মাহমুদ, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফীকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান কামরুল ও এমএ সাজেদ, এনটিভির কেএম আনিছুর রহমান, আরটিভি’র জাহাঙ্গীর হোসাইন।
সভায় আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, সুপ্রভাত ঢাকা’র বিশেষ প্রতিনিধি ফারুক হোসেন রাজ, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জবাবদিহি’র প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, দৈনিক সংবাদ সংযোগের জাহিদুর রহমান, সাংবাদিক জাকির হোসেনসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় কলারোয়া উপজেলার প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।


