কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল

কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল শনিবার কলারোয়া আরএফসি রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ। প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহের উল্লাহ, থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক রমজান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, এনটিভির অনলাইন রিপোর্টার সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, আসাদুজ্জমান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন, সোহাগ হোসেন, আসাদুজ্জমান আসাদ, সাজিদ প্রমুখ। সমাপনী বক্তব্য ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *