
কামরুল হাসান
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ওষুধ ব্যবসায়ীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (২৪ মে) বেলা ১২টায় কলারোয়া অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
বিসিডিএস কলারোয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে এবং শেখ আখতারুজ্জামান ও মোঃ শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। তিনি তার বক্তব্যে বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে ওষুধ ব্যবসা সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ব্যবসায়ীকে দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান করতে হবে এবং ভেজাল ও অননুমোদিত ওষুধ বিক্রি থেকে বিরত থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন, বিসিডিএস কলারোয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ শামসুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তৌফিকুর রহমান সঞ্জু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক আরিফ মাহমুদ, কেএম আনিসুর রহমান, রাশেদুল হাসান কামরুল ও জুলফিকারুজ্জামান জিল্লুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :