সাংবাদিকতা
“কলারোয়া প্রতিদিন”-এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রায় অর্ধশত সাংবাদিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিন-এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় কলারোয়ার মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করা হয়। প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক মিলনমেলা। কলারোয়া প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক প্রভাষক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, কলারোয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি প্রভাষক হাফিজুর রহমান, সুপ্রভাতবিস্তারিত

