সাতক্ষীরার তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ মহাসিন গাজী (৪৮) নামে ১ জন নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
তালা থানার এসআই মোঃ আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়।
এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।
আপনার মতামত লিখুন :