ব্রেকিং নিউজ :

অসুস্থ গ্রামডাক্তারকে হাসপাতালে দেখতে গেলেন সমিতির নেতারা


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন | ২৫৯
অসুস্থ গ্রামডাক্তারকে হাসপাতালে দেখতে গেলেন সমিতির নেতারা

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন শাখা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রামডাক্তার দিনদীপ্তি বিশ্বাস পিত্তথলির রোগে আক্রান্ত হয়ে গত ২৫ আগস্ট সকালে এনজে হাসপাতালে ভর্তি হন। ওই দিনই রাত ১১টায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
২৭ আগস্ট দুপুরে এনজে হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গ্রামডাক্তার অপূর্ব মজুমদার, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি গ্রামডাক্তার অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রামডাক্তার এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রামডাক্তার আকতারুল ইসলাম, প্রচার সম্পাদক গ্রামডাক্তার প্রশান্ত কুমার ঢালী, সাতক্ষীরা পৌর শাখার সভাপতি গ্রামডাক্তার অনির্বাণ সরকার, প্রচার সম্পাদক গ্রামডাক্তার উত্তম কুমার ও গ্রামডাক্তার আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি