ব্রেকিং নিউজ :

কলারোয়া পৌরসভা যুব জামায়াতের দাওয়াতী অভিযান


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন | ৩১১৯
কলারোয়া পৌরসভা যুব জামায়াতের দাওয়াতী অভিযান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া পৌরসভা যুব বিভাগ কর্তৃক বিশেষ দাওয়াতী অভিযান শুরু হয়েছে। আজ ১৮ নভেম্বর ২০২৪ কলারোয়া পৌরসভা যুব জামায়াতের সভাপতি মোঃ শরীফুজ্জামান মিঠুর নেতৃত্বে পৌরসভা যুব জামাতের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে মোড়ে সাধারণ যুবকদের মাঝে দাওয়াতি অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভা যুব জামায়াতের সভাপতি শরিফুজ্জামান মিঠুর সাথে উপস্থিত ছিলেন পৌরসভা যুব জামায়াতের সেক্রেটারি জনাব গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল এহসান,বাইতুলমাল সম্পাদক মাসুম বিল্লাহ সাগর, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ, সমাজসেবা ও সমাজ কল্যাণ সম্পাদক বাবলুর রহমান, তথ্য গবেষণা সম্পাদক হাফিজুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।