ব্রেকিং নিউজ :

কলারোয়া প্রতিদিনের মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন | ২৬৯
কলারোয়া প্রতিদিনের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত সভায় পেশাগত মানোন্নয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধি এবং পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত-এর কলারোয়া উপজেলা সংবাদদাতা মুহাঃ আসাদুজ্জামান ফারুকী-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর বার্তা সম্পাদক ও দৈনিক আগামীর সময়-এর কলারোয়া উপজেলা সংবাদদাতা প্রভাষক আব্দুল আলিম।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম, ‘কলারোয়া প্রতিদিন’-এর সিনিয়র বার্তা সম্পাদক ও সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ খালিদ সাইফুল্লাহ, দৈনিক সংবাদ সংযোগ-এর জাহিদুল ইসলাম, দৈনিক জনবাণী-এর শেখ ইকরামুল হক, দৈনিক জবাবদিহি-এর মোস্তাফিজুর রহমান মোস্তাক, দৈনিক জনকণ্ঠ-এর মীর রোকনুজ্জামান, দৈনিক আলোর পরশ-এর জাবিদ হোসেন, রাশেদুল কবির সবুজ, আব্দুল্লাহ আল জুবায়ের এবং সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা-এর কলারোয়া উপজেলা প্রতিনিধি রেজওয়ান উল্লাহ।

সভায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনে আরও পেশাদারিত্ব, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা এবং স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার ওপর আলোচনা করা হয়। একই সঙ্গে পাঠকের আস্থা অটুট রাখতে নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।