
নিজস্ব প্রতিবেদক, কলারোয়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) ঈশার নামাজ শেষে উপজেলার খাসপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আহম্মাদ আলী, ইউনিয়ন টিম সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম, মো. শাহজাহান আলী, জামায়াত নেতা খাসপুরের মনিরুজ্জামান মনি, যুব নেতা আজহারুল ইসলাম, রাশেদুল কবির সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “গত ১৬ বছরে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নানা বাধা সৃষ্টি করা হয়েছে। অফিসে তালা লাগানো হয়েছে, নেতাকর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রয়োজন যেখানে সব দলের মত প্রকাশের সুযোগ থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :