
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামারুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ আতিয়ার রহমান মোল্লা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সংগঠনের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিয়মিত যোগাযোগ করতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে আগামী দিনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :