ব্রেকিং নিউজ :

কলারোয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ২:১৬ অপরাহ্ন | ১০৯
কলারোয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া ( সাতক্ষীরাী)প্রতিনিধি: 
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. শাহীন, বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. ইউনুস আলী বাবু, কলারোয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধিবৃন্দ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শওকত আলী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।
‎সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
‎সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।