ব্রেকিং নিউজ :

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১৯৩ বোতল মাদকসহ এক ব্যক্তি আটক


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন | ২১৯
দেবহাটায় র‌্যাবের অভিযানে ১৯৩ বোতল মাদকসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
আজ শনিবার (১৮ জুলাই) রাত ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার নওয়াপাড়া এলাকায় র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. আমিনুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার বেজোরআটি এলাকার মো. রুহুল গাজীর ছেলে।
র‌্যাব জানায়, অভিযানে আসামির কাছ থেকে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
(পত্রদূত)