ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা সদরের পারশাল্যে গ্রামে ফলন্ত গাছ কেটে দিয়েছে কিশোর গ্যাং


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন | ২৭৯
সাতক্ষীরা সদরের পারশাল্যে গ্রামে ফলন্ত গাছ কেটে দিয়েছে কিশোর গ্যাং

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাতক্ষীরা সদর উপজেলার পারশাল্যে মাছখোলা গ্রামে কিশোর গ্যাং এর অত্যাচারে অতিণ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। প্রতিদিন তারা এলাকায় ছিনতাই মারধর হুমকি দিয়ে যাচ্ছে সাধারণ মনুষকে। তাদের ভয়ে এলাকায় মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রি করেছে ভুক্তভুগি একটি পরিবার। সাতক্ষীরাজেলা গাইড
পারশাল্যে গ্রামের শফিকুল ইসলাম জানান, তার বাড়িতে একটি কদবেল গাছ আছে। গত বৃহস্পতিবার কিশোর গ্যাং এর সদস্যরা প্রকাশ্য কদবেল গাছের ডাল ভেঙ্গে কদবেল পাড়তে থাকে আমার স্ত্রী বাধা দিলে প্রকাশ্য তাকে মারধর করতে উদ্দ্যত হয়।
এরপর দিন তারা কদবেল গাছটি কেটে মাটির সাথে মিশিয়ে দেয় এবং যাবার সময় বলে যায় কদবেল গাছ যেমন চিরে ফেলেছি তোদের বাড়ির সবাইকে গাছের মত চিরে নদীকে ভাসিয়ে দেব। তিনি আরও বলেন, এই কিশোর গ্যাং এর সদস্যরা হলেন, পারশাল্যে গ্রামের ইউসুফ হোসেনের ছেলে আকাশ হোসেন রাফি, ফারুখ হোসেনের ছেলে ইসমাইল হোসেনের হৃদয়, বাবলু রহমানের ছেলে বাপ্পি, বাপ্পীর ছেলে সাকিব।

(পত্রদূত)