ব্রেকিং নিউজ :

ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন | ৮৯
ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় ম্যাথ একাডেমির উদ্যোগে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় কলারোয়া থানা মোড়স্থ ম্যাথ একাডেমি কোচিং সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাথ একাডেমির পরিচালক বিলকিছ খাতুন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজেন ইংলিশ লিডারের পরিচালক মো. আবু সেলিম সাজু ও মো. আবুল হাসানাত শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনতাসি জাহান।

অনুষ্ঠানে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুত্তাকী। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এস. এম. আবিদ রায়হান ইংরেজিতে বক্তব্য রেখে উপস্থিত সবার প্রশংসা অর্জন করেন। এছাড়া শিক্ষার্থী তাসনিম হক দৃষ্টি নিজের অনুভূতি ব্যক্ত করেন।

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ম্যাথ একাডেমি থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- এসএম আবিদ রায়হান, আব্দুল্লাহ আল মুত্তাকী, রাশীদ আরিফ, জুবায়ের ইসলাম রাজ, এহসানুল হক জুবায়ের, ফাহিম হোসেন, তাসনিম হক দৃষ্টি ও সুমাইয়া সুলতানা।

অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— জেসিনা আফরিন অদিতি, অরিজিৎ স্বর, রুদ্রনীল পাল, তিথী, ফারহানা ইয়াসমিন ও তাশরিফ হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হয়। এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।