ব্রেকিং নিউজ :

শ্যামনগরে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার


প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ২:০৮ অপরাহ্ন | ১৯৯
শ্যামনগরে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিখোঁজ চার কিশোরী পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী। তাদের সবার বাড়ি শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় কুপট গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তারা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ চার স্কুলছাত্রীর সন্ধানে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজ চার কিশোরীর সন্ধান পান অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯০৩-৪০৮৯৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছেন