ব্রেকিং নিউজ :

শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন | ১১৯
শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্কঃ :
শ্যামনগর উপজেলায় দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ১৩ জন নারীর মাঝে দুটি করে মোট ২৬টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ ছাড়া সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মু-া, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।