ব্রেকিং নিউজ :

সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন | ২৫৯
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায়  ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এবং কলারোয়া পৌরসভা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শরীফুজ্জামান মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে মু. শরীফুজ্জামান মিঠু বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুর রহমান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাস্টার মুনছুর আলী, পৌর যুব বিভাগের সহ সভাপতি গোলাম সরোয়ার, সহ-সেক্রেটারী ইব্রাহিম হোসেন, বাইতুল মাল সম্পাদক সোহানুর রহমানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা গড়ে ওঠে। একই সঙ্গে খেলাধুলায় সম্পৃক্ততা যুবসমাজকে মাদকাসক্তি, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধমূলক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনও আরও প্রাণবন্ত ও গতিশীল হবে।