ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ বৈঠক

প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন | ১৭৯
সাতক্ষীরায় জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ বৈঠক

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলার চারটি উপজেলার (কালিগঞ্জে, আশাশুনি, শ্যামনগর, দেবাহাটা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
শিক্ষা বৈঠকের শুরুতে দারসুল কুরআন পরিচালনা করেন জেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক মোসলেম উদ্দিন।তরবিয়াত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ওবায়দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন,সাতক্ষীরা জেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল ,দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর রহমান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার সহ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ আশাশুনী, শ্যামনগর,দেবাহাটা উপজেলার দায়িত্বশীল বিন্দু এবং প্রতিটা ইউনিয়নের আমি সেক্রেটারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন
তরবিয়াত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর রহমান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান সহ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ, আশাশুনী, শ্যামনগর,দেবাহাটা উপজেলার দায়িত্বশীল বিন্দু এবং প্রতিটা ইউনিয়নের আমি সেক্রেটারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন পরে প্রশ্নোত্তর ও সমাপনী অধিবেশনে বক্তব্য দেন মাওলানা আজিজুর রহমান। এ সময় তিনি বলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হত্যাকাণ্ড ও মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ জরুরি।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই—হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়, অর্থবিত্ত বা প্রভাব-প্রতিপত্তির কারণে আইনের বাইরে থাকতে না পারে। হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিশেষ করে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করছে। মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে এবং অপরাধপ্রবণতা বাড়িয়ে দিচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, সরবরাহকারী, পৃষ্ঠপোষক ও অর্থের জোগানদাতাদের বিরুদ্ধে দল-মত ও পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সীমান্তপথে মাদক প্রবেশ বন্ধে নজরদারি আরও জোরদার করতে হবে।
শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, আলেম-ওলামা, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইন সবার জন্য সমান হতে হবে। সরকার যদি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় রেখে পেশাদারভাবে দায়িত্ব পালনের সুযোগ দেয়, তাহলে মানুষের নিরাপত্তা ও আস্থা দুটিই ফিরিয়ে আনা সম্ভব।
দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। তাই হত্যাকাণ্ড, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারকে আরও জোরালো, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একটি নিরাপদ, মাদকমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
শিক্ষা বৈঠকে ইউনিয়ন পর্যায়ের সংগঠনকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন ও স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়নের আমীর/সভাপতি ও সেক্রেটারীরা অংশ নেন।

সাতক্ষীরা বিভাগের আরো খবর

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। GeographicReference  নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারী ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু রায়হানের।  স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।  কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আরও খবর