
নিজস্ব প্রতিনিধি ;
অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিন প্ল্যাটফর্ম এর পৌর প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম (রুস্তম) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি ঢাকায় চিকিৎসা গ্রহণ করেন এবং তার ডান পায়ের ACL (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট)অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
জানা যায়,প্রায় দেড় মাস আগে এক বাইক দুর্ঘটনায় তিনি ডান পায়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (ঢাকা পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।
শনিবার সকালে তার ডান পায়ের ACL লিগামেন্ট অপারেশন সম্পন্ন হয়। অপারেশন সফলভাবে শেষ হওয়ার পর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে রুস্তম বলেন, আল্লাহর রহমত এবং সবার দোয়ায় অপারেশন সফল হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন ও কর্মস্থলে ফিরে আসতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও তার দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :