ব্রেকিং নিউজ :

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন | ২৬৯
দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন চলাফেরা ও কর্মসম্পাদন আরও সহজ হবে।
এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ও জন প্রতিনীধি এবং রাজনৈতীক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।