
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আশাশুনিতে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাস্টার রাজ্যেশ্বর মণ্ডলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে পুলিশ বাহিনীর গার্ড অব অনার প্রদান শেষে তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়,রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণের পাশাপাশি সমাজ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে বীর এই মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মৃত্যুকালে মাস্টার রাজ্যেশ্বর মণ্ডল স্ত্রী,এক পুত্র,দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :