ব্রেকিং নিউজ :

আন্তর্জাতিক যুব দিবসে কলারোয়ায় যুব র‌্যালি


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন | ৮৯
আন্তর্জাতিক যুব দিবসে কলারোয়ায় যুব র‌্যালি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে কলারোয়া মরহুম আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ বিভাগটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবসমাজকে নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি যৌন হয়রানি, গোঁড়ামি, অসহিষ্ণুতা, অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে এ আয়োজন করে যুব বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. শামছুল আলম বুলবুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি শরীফুজ্জামান মিঠু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

আলোচনা শেষে কলারোয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে র‌্যালিটি শেষ হয়।

আয়োজকরা জানান, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সুন্দর সমাজ বিনির্মাণে যুবসমাজের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।