
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ‘কমপ্যাশানেট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার (ফেজ-০৬)’ এর আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকাল ১০.০০ টায় সাতক্ষীরার পলাশপোলে অবস্থিত ‘নব জীবন অডিটোরিয়াম’-এ বেসরকারি উন্নয়ন সংস্থা নব জীবন-এর বাস্তবায়নে এবং নবজীবন ইউকে-এর অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নব জীবন-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ,মোঃ মোজাফফর উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আবুল হোসেন, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার সম্পাদক তারিকুজ্জামান খান ও দৈনিক সাতক্ষীরা সংবাদ এর স্টাফ রিপোর্টার দেবদাস সেন প্রমূখও।অনুষ্ঠানে অতিথিরা বলেন সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়, প্রধান অতিথি বক্তব্যে বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং
সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে নব জীবনের এমন উদ্যোগের তীব্র প্রশংসা করেন এবং শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য গরিব ও অসহায় শিশুদের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :