ব্রেকিং নিউজ :

মাদকমুক্ত সমাজ গড়তে বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে আলোচনা সভা


প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন | ১৯৯
মাদকমুক্ত সমাজ গড়তে বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে আলোচনা সভা

সাতক্ষিরা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি ও আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আল-ফারুকের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ বাবুলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান।
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এস এম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিহুল হুদা তুহিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ হোসেন, অভিভাবক সদস্য প্রসাদ কুমার বৈরাগী, প্রতিষ্ঠাতা সদস্য শরিফুল ইসলাম উজ্জ্বল এবং ওলামা পরিষদের সদস্য রুহুল আমিন।
​এছাড়াও সভায় শিক্ষক প্রতিনিধি আব্দুস সেলিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।