ব্রেকিং নিউজ :

কাকডাঙ্গা সীমান্তে ঘের থেকে ড্রেজিং মেশিনে বালু উত্তোলনের অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন | ১৩৯
কাকডাঙ্গা সীমান্তে ঘের থেকে ড্রেজিং মেশিনে বালু উত্তোলনের অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকায় একটি ঘেরের ভেতর থেকে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, কাকডাঙ্গা বিওপির সামনে ঘের থেকে দীর্ঘদিন ধরে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি ঘের ও আশপাশের জমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বালু উত্তোলন কার্যক্রমে স্থানীয় নেতাদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় কাকডাঙ্গা বিওপির সামনে এভাবে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও এখনো বালু উত্তোলন বন্ধ হয়নি বলে দাবি তাদের।
প্রশাসনকে অবহিত করার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।