ব্রেকিং নিউজ :

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-২


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন | ১৩৯
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-২
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি ও আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বুধহাটা গ্রামের নজু গাইনের ছেলে মহিদুল গাইন (৩৬) এবং চেউটিয়া গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে কামরুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,মহিদুল গাইন আশাশুনি থানার নিয়মিত মামলা নং-০৮ (তারিখ ৬ নভেম্বর ২০২৬),জিআর-২২৭/২৬-এর আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় মামলা রয়েছে। অপরদিকে কামরুল ইসলাম সিআর মামলা নং-৪০/২২ (আশাঃ)-এর আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##