ব্রেকিং নিউজ :

কলারোয়ার গোয়ালচাতরে জামায়াতের ইউনিয়ন টিম বৈঠক অনুষ্ঠিত, ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ঘোষণা ফারুক হোসেন


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন | ১৮৯
কলারোয়ার গোয়ালচাতরে জামায়াতের ইউনিয়ন টিম বৈঠক অনুষ্ঠিত, ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ঘোষণা ফারুক হোসেন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড গোয়ালচাতরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মোঃ ফারুক হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর গোয়ালচাতর জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নির্বাচনী প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব সাবুর আলীর সভাপতিত্বে এবং মাওলানা ফিরোজ আহম্মদ আজাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ ইউনিয়ন জামায়াতের টিম সদস্য, স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা।
বৈঠকে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকের গুরুত্বপূর্ণ পর্বে ৭ নম্বর ওয়ার্ড গোয়ালচাতরের মেম্বার পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মোঃ ফারুক হোসেনের নাম ঘোষণা করা হয়। তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ওই ওয়ার্ডে দলটির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।