
মোঃ তোফাজ্জল হোসেন
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের চারা বটতলা সংলগ্ন এলাকায় ইমাদ পরিবহনের ধাক্কায় নিহত বৃদ্ধ আব্দুল খালেকের (খালেক পাগল) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা গ্রামে নিহতের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
কবর জিয়ারত শেষে এমপি ইজ্জত উল্লাহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শহিদুল্লাহ এবং আব্দুল হাদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’ কুমিরা চারা বটতলা এলাকায় আব্দুল খালেককে ধাক্কা দেয়। একই সময়ে খুলনা থেকে জামায়াত-শিবিরের লংমার্চ শেষে নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরায় ফেরা একটি বাস সড়ক পার হতে যাওয়া বৃদ্ধ খালেককে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক। পাশাপাশি লংমার্চফেরত বাসের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।
আপনার মতামত লিখুন :