ব্রেকিং নিউজ :

শহীদ রহমত আলীর ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তালা উপজেলার দোহার গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন | ১২৯
শহীদ রহমত আলীর ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তালা উপজেলার দোহার গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার জামালপুর ইউনিয়নের দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রহমত আলীর ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর, রোজ রবিবার বাদ আসর থেকে অত্যন্ত সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী এবং তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলী।
মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ রহমত আলীর পরিবারের সদস্যরা অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ রহমত আলীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।